সাতকানিয়া প্রতিনিধি :
বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতির পিতার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী এনজিও সংস্থা ‘পদক্ষেপ’ এর সাতকানিয়া কেরানীহাট শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই শোক সভার আয়োজন করেন কেরানীহাট শাখার এরিয়া ম্যানেজার কাজি গোলাম সরোয়ার, পদক্ষেপ এর চট্টগ্রাম দক্ষিণ জেলার এডমিন মো. মাসুদুর রহমান এবং শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদদীনসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।