সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতকানিয়া বিএনপি’র মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশনেত্রী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পরিবারের সুস্থতা কামনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র সদস্য জামাল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় দেওদীঘি বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক অর্থ সম্পাদক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব প্রার্থী আলহাজ্ব এম এ রহিম, বিএনপি নেতা আহমদুল হক সিকদার, গোলাম রাসুল মোস্তাক, আবদুর রহিম মেম্বার, সিরাজুল হক, আবুল কালাম, মোস্তাক আহমদ, আব্দুল মোমেন চৌং, জিয়াবুল হোসেন, ইউনুস মেম্বার, নূরুল ইসলাম বাবুল, তারিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোর্শেদ, কুতুব উদ্দিন, এম সোহেল রানা সওঃ, নূর মোহাম্মদ, নাছির উদ্দিন, জাকারিয়া সওঃ, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব প্রার্থী এম এ রহিম, উপজেলা যুবদলের সদস্য সচিব প্রার্থী নাজিম উদ্দীন নাজু, মিজানুর রহমান, আব্দুল মান্নান, কামাল হোসেন, হারুনুর রশীদ মানিক, পৌরসভা যুবদলের আহবায়ক প্রার্থী সাজ্জাদ হোসেন, আশরাফ হোসেন, শাহাজাহান, রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী দেলোয়ার হোসেন, সদস্য সচিব প্রার্থী আব্দুল্লাহ আল মিজান, মোহাম্মদ সাকিল, সোহেল, তারেক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী আনিসুর রহমান আনাস, মিনহাজুল হক, মোহাম্মদ ইমরান, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোহাঃ কামাল উদ্দিন, উত্তর সাতকানিয়া ছাত্রদল নেতা মোহাম্মদ মারুফ সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.