আত্মকর্মসংস্থানের জন্য দীঘিনালা জোনের সেলাই মেশিন প্রদান

দীঘিনালা প্রতিনিধিঃ

খাগড়ছড়ির দীঘিনালার ৩নং কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্ৰামের বাসিন্দা মোছাঃ জোসনা খাতুন (২২) পিতাঃ মোঃ আশরাফ’কে আত্নকর্মসংস্থানের জন্য অনুদান হিসেবে সেলাই মেশিন প্রদান করেছেন দীঘিনালা জোন। ১৭/০৮/২০২১ ইং (মঙ্গলবার) দীঘিনালা জোনে উপকার ভোগীর হাতে সেলাই মেশিন তুলে দেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ সুহৃদ শুভানন। তিনি বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে পাহাড়ি ও বাঙ্গালীদের যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনের কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উল্লেখ যে, মোছাঃ জোসনা খাতুন(২২) তার স্বামীর দীর্ঘদিন যাবৎ অসুস্হ থাকায় তাদের ছয় সদস্যের পরিবারের পক্ষে জীবন যাপন করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তার পরিবারে রোজগার করার মতো কেউ না থাকায় তার মায়ের পক্ষে সন্তানদের লেখাপড়া এবং সংসার চালানো সম্ভব হচ্ছে না। অসুস্থ স্বামী কে চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণের ব্যয়ভার বহন করতে গিয়ে অর্থের অভাবে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোচর হলে দীঘিনালা জোন অসহায় পরিবারের পাশে এসে দাঁড়ায়। আত্নকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন পেয়ে জোসনা খাতুন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা এবং পুনর্বাসনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আমি এই অনুদান হিসেবে সেলাই মেশিন পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

মন্তব্য করুন

Your email address will not be published.