চকরিয়ায় দিন-দুপুরে গুলি করে হত্যা

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ার পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ার নাছির উদ্দিন নোবেল নামে একজন কে গুলি করে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নাছির উদ্দিন নোবেল তার নিজের জমিতে চাষাবাদ করার সময় হঠাৎ একদল সন্ত্রাসী এসে এলোপাথাড়ি গুলি করতে থাকে। এই সময় নাছির উদ্দিন নোবেল গুলি বৃদ্ধ হন। পরে স্থানীয় জনতা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাছির উদ্দিন নোবেল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং চট্টগ্রাম ওমর গনি এম.ই.এস. কলেজ ছাত্রলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন। চকরিয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাকের মুহাম্মদ জুবায়ের বলেন উক্ত ঘটনায় হেলাল উদ্দীন, পিতা: মৃত নাদের হোসেন, সাং:দিয়ারচর ৪নং ওয়ার্ড়, পূর্ব বড় ভেওলা ও নাছির উদ্দীন, পিতা: মৃত আলি হোসেন, সাং:দিয়ারচর, ৪নং ওয়ার্ড়, পূর্ব বড় ভেওলা, নামে দুইজন কে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.