দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় ১ নং মেরুং ইউনিয়নের অধীনস্থ মাইনি নদীর উপর নির্মানাধীন সেতুটি যেন মেরুং ও হাজাছড়া বাসির একমাত্র বন্ধন, এমনটাই মনে করছেন দু’পার বাসী। দীর্ঘদিন যাবৎ মেরুং ও হাজাছড়া বাসির মধ্যকার চলাচল ব্যবস্থা ছিলো নদীর উপর একটি নৌকা মাত্র। কখনো নৌকায় চরে এপার থেকে ওপারে আবার ওপার থেকে এপারে। অনেকের ক্ষেত্রে নৌকায় চরে নদী পারাপার এবং বিভিন্ন পণ্য আনা-নেয়া ছিলো ঝুকিপূর্ণ। নদীর উপর নির্ধারিত সেতু না থাকায় নৌকায় পেরিয়ে বহুদূর পায়ে হেটেঁই আসতে-যেতে হতো দু’পারের মানুষের। শিকার হতে হয়েছে বহু প্রতিবন্ধকতার।
অবশেষে দীর্ঘসময়ের প্রতিবন্ধকতার অবসান ঘটতে চলেছে। উন্নয়নের রোল মডেল বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদ সদস্য ও টাস্কফোর্সের চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি) এবং দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ কাশেম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় দীর্ঘসময়ের প্রতিবন্ধকতার অবসান ঘটতে যাচ্ছে, মেরুং-হাজাছড়া মাইনি নদীর উপর নির্মানাধীন সেতুটির মাধ্যমে।
ইতিমধ্যেই সেতুর ঢালাই সহ অন্যন্য কাজ গুলি সম্পূর্ণ হয়েছে। ব্রীজের সম্পূর্ণ কাজ দ্রুত বাস্তবায়ন করতে বিভিন্ন পদক্ষেপও নেয়া হয়েছে। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই সেতুটি চলাচলের উপযোগী হয়ে উঠবে। ফলে মিলবে মেরুং-হাজাছড়া এই দু’পারের বন্ধন। এমনকি সেতুটি চলাচলের উপযোগী হলেই খুব কম সময়ের মধ্যেই মটর সাইকেল যোগে মেরুং-হাজাছড়া হয়ে যাওয়া-আসা যাবে রাঙামাটি জেলার বৃহত্তম উপজেলা বাঘাইছড়িতে।
এবিষয়ে হাজাছড়া বাসী মোঃ রাসেল বলেন, আমাদের দু’পারের দীর্ঘদিনের চলাচলের সমস্যার সমাধান হবে এই সেতুর মাধ্যমে। আমাদের দু’পার বাসির আগের মত ঝুঁকি নিয়ে চলাচল করতে হবেনা। আমরা কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। আরও কৃতজ্ঞতা জানাই খাগড়াছড়ি জেলা ২৯৮ নং সংসদ সদস্য ও টাস্কফোর্সের চেয়ারম্যান জননেতা বাবু কুজেন্দ্র লালা ত্রিপুরা(এমপি) এবং দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ কাশেম। প্রধান মন্ত্রীর নির্দেশনায় যাদের ত্যাগ, মেধা, নের্তৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন এ দীঘিনালাকে।
এবিষয়ে ১ নং মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রহমান কবির রতন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তর করতে বহু পদক্ষেপ নিয়েছেন এবং তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে মাইনি নদীর উপর নির্মানাধীন মেরং-হাজাছড়া সেতু।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ কাশেম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি কাজ করে যাচ্ছেন। তারই অংশ সারা বাংলাদেশের ন্যায় দীঘিনালা উপজেলা এখন উন্নয়নের রোল মডেল। যার দৃষ্টিনন্দন উদাহরণ মাইনি নদীর উপর নির্মানাধীন মেরং-হাজাছড়া সেতু। শুধু তাই নয় দীঘিনালা অকল্পনীয় উন্নয়ন এখন দৃশ্যমান। যা বিগত কোনো সরকারের আমলে সম্ভব হয়নি। তাই এই উন্নয়নের ধারা আব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ