রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ভবনে আগুন লেগেছে। আজ শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম সেলের লিডার জীবন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
জীবন মিয়া বলেন, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে ছয়তলা ভবনটিতে আগুন ধরে যায়। তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম সংবাদ / আই এইচ