বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। “শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি ” এই শ্লোগানকে সামনে রেখে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে রাজপথে এগিয়ে চলে।
মহামারী করোনাভাইরাসে নানা ধরনের মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের কাছে আবেদনমুখী ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগকে পৌঁছে দিচ্ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জুনায়েদ। সদালাপী, হাস্যোজ্জ্বল, কর্মীবান্ধব ও সরল ব্যক্তিত্বের কারণে জুনায়েদ এরইমধ্যে সাতকানিয়ার সব মহলে জনপ্রিয়।
ছাত্রলীগের এই তরুণ নেতা বলেন, ছোটবেলায় বঙ্গবন্ধুর আদর্শ, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ-তিতীক্ষার কথা শুনে জাতির পিতার আদর্শ বুকে ধারন করেছি। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল সব ইতিহাস আমাকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করেছে।
মোঃ জুনায়েদ বলেন, ‘ছাত্রলীগের রাজনীতিতে মানুষের জন্য কাজ করার যে আনন্দ, আমি বিশ্বাস করি জীবনের সর্বোচ্চ ত্যাগ মেধা পরিশ্রম দিয়ে ছাত্রলীগের মাধ্যমে তা করার সুযোগও আছে।’ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সমাজের সব শ্রেণির মানুষের সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চেষ্টা করছি। আমার নেতাকর্মীরা সেসব কাজের মূল্যায়ন করবেন।’
ছাত্রলীগের ত্যাগী এই নেতা মহামারী করোনাভাইরাসের মধ্যে সংগঠনের অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা মতো নানা ধরনের মানবিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্রদ্ধেয় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দাদার নির্দেশে এই করোনা মহামারী পরিস্থিতিতে নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষ পাশে থেকে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনগুলোতে আমার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোঃ জুনায়েদ বলেন, ‘ছাত্রলীগের মতো আদর্শিক একটি রাজনৈতিক প্লাটফর্মের মাধ্যমে জীবন শুরু করেছি। মৃত্যু পর্যন্ত এই আদর্শ থেকে বিচ্যুত হবো না বলে মনেপ্রাণে বিশ্বাস করি। ছাত্রলীগ আমার যৌবনের ভালোবাসা, আবেগ-উচ্ছ্বাস। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ আমার পরম নির্ভরতার জায়গা, প্রাণের প্রতিষ্ঠান। আমৃত্য বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে রাজনীতি করতে চাই।’
মোঃ জুনায়েদের রাজনীতি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, দিন কে রাত আর রাত কে দিন করে ছাত্রলীগ রাজনীতিকে আরো বেগবান ও গতিশীল করার লক্ষ্যে ছুটে চলছে বিরামহীনভাবে। কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং এর নিয়ন্ত্রক বা কোন মাদক ব্যাবসায়ীকে সে তার রাজনীতির সাথে কোনভাবেই সম্পর্কযুক্ত করেন নাই আজ অবধি, নেই কোনো অনুপ্রবেশকারী। তিনি একজন পরিষ্কার ইমেজের ছাত্রনেতা বলে ছাত্রলীগ কর্মীরা মনে করেন।