জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বে কখনো বিশ্বাস করতেন না: প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

তিনি বলেন, খুনি মোশতাকের মূল শক্তি ছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিদের দেখে কামাল বলেন ও আপনারা এসে গেছেন, দেখেন কারা যেন আমাদের বাড়ি আক্রমণ করেছে।

তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই, তারপরও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান কোথায়, কোন গ্রাউন্ডে যুদ্ধ করেছেন তার কিন্তু কোন ইতিহাস নাই।

মন্তব্য করুন

Your email address will not be published.