ঈদগাঁও’র ইসলামপুরে ৭টি দোকানে চুরি

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ৭টি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে করে ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। ২রা সেপ্টেম্বর গভীর রাতে চাল কেটে ও সিঁড়ি বেয়ে উঠে তালা ভেঙ্গে ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারে ৭টি ব্যবসায়ীক প্রতিষ্টানে দুর্ধর্ষ চুরি করে চোরদল। এতে আনুমানিক ৪/৫ লক্ষাধিক টাকার মালামালসহ নগদ অর্থ নিয়ে যায় চোরেরা। নতুন অফিস (মহাসড়কের পাশে) তিনটি দোকান,জুমনগর লুতু শফিং কমপ্লেক্সের চারটি দোকানেই চুরি সংগঠিত হয়েছে। ইউপি সদস্য আবদু শুক্কুর ও ওয়ার্ড় আ,লীগের সভাপতি সরওয়ার নতুন অফিসে ৭টি দোকানে দূূর্ধর্ষ চুরির সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন

Your email address will not be published.