লোহাগাড়ায় মুক্তিযোদ্ধা কে মেরে ইউপি সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় 70 বছর বয়স্ক মুক্তিযোদ্ধা অতীন্দ্র লাল নাথ কে জনসম্মুখে মেরে আহত করেছেন, চরম্বা ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ ওসমান গণি, এই ঘটনায় মামলা দায়েরের পর তাৎক্ষণিক তাকে গ্রেপ্তার করে আদালত সোপর্দ করেছে লোহাগাড়া থানা পুলিশ।

অভিযুক্ত ওসমান গনি চরম্বা ইউনিয়নের এলডিপির সভাপতি বলে জানা গেছে বর্তমানে এলডিপি করলেও তার রাজনীতির হাতেখড়ি জামায়েত থেকে বলে জানান আহত মুক্তিযোদ্ধার সন্তান অসীম কান্তি নাথ।

তিনি চট্টগ্রাম সংবাদকে বলেন শনিবার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার ইউনিয়নের বিবিবিলা গ্রামে ওসমান গনি সহ কয়েকজন মিলে আমার বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এলাকায় দু’পক্ষের একটি ঘটনাকে কেন্দ্র করে আরেকটি দোকানের সামনে দাঁড়িয়ে অসভ্য ভাষায় গালাগালি করতে থাকেন সেখানে উপস্থিত আমার বাবা তাকে গালাগালি না করে সুন্দর করে কথা বলার জন্য বললেন তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এরপর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগকে গালিগালাজ করতে থাকেন এক পর্যায়ে তিনি সহ আরো কয়েকজন আমার বাবাকে চেপে ধরে কিল, ঘুষি লাথি মারেন।

জানা যায়, মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় এলাকা ক্ষোভ বিরাজ করছে। অনান্য মুক্তিযোদ্ধা এর তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ করেন এ ঘটনায় মুক্তিযোদ্ধা অতীন্দ্র লাল নাথ লোহাগাড়া থানায় লিখিত এজাহার দায়ের করছে এতে ওসমান গনি ছাড়া মোঃ আব্দুল করিম ও মাওলানা মোস্তাক মিয়া সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি ) জাকির হোসাইন মাহমুদ চট্টগ্রাম সংবাদকে বলেন, মুক্তিযোদ্ধা অতীন্দ্র নাথ লাল কে মারধরের ঘটনায় থানায় মামলা দায়েরের পর রাতেই ইউপি সদস্য ওসমান মেম্বারকে আটক করা হয়েছে এবং আজ (৫ সেপ্টেম্বর) সকালে তাকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত মামলার পলাতক অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.