চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদে ফারজানা খানম নামে (২২) এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারজানা খানম একই থানাধীন পাহাড়িকা আবাসিক এলাকার জেবল হোসেনের মেয়ে।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিন নম্বর রোডের ৬০ নম্বর বাড়ির দ্বিতীয় তলার নিজ বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূ গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘নিজ কক্ষের ভেতর গলায় সাদা ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফারজানা। বিষয়টি দেখে থানায় খবর দিলে পুলিশ সন্ধ্যায় গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, এ বিষয়ে এখনও কোন কিছুই জানা যায়নি। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.