মো. সেলিম উদ্দিন খাঁন
উৎসবমুখর পরিবেশে বান্দরবান প্রেসক্লাব (দ্বি-বার্ষিক) নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নাছিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে এন এ জাকির জয়লাভ করেছেন।
আজ (২৭ অক্টোবর ২০২৬) বান্দরবান প্রেস ক্লাব হল রুমে ভোট গ্রহন শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ও রুমা উপজেলা নির্বাচন অফিসার রাসেল দে স্বাক্ষরিত এক ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা যায়।
ফলাফল বিবরণী সুত্রে জানা যায়, সভাপতি পদে মোট ৩৮ ভোটের মধ্যে ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন নাছিরুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মোঃ ওসমান গনি পেয়েছেন ১৮ ভোট।
সহ-সভাপতি পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোজাম্মেল হক। এই পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এ হাকিম চৌধুরী ৭ ভোট, মিনারুল হক ৮ ভোট এবং মোঃ হোসাইন সম্রাট ৪ ভোট লাভ করেছেন।