সাতকানিয়ায় ঘাসের ট্রাক ভেঙ্গে দেয়ার অভিযোগ ওঠেছে চেয়ারম্যান পুত্রের বিরুদ্ধে

 

নিজস্ব প্রতিবেদক

ঘরোয়া রাস্তায় গাড়ী চালানোর অপরাধে ঘাসের মিনিট্রাক ভেঙ্গে দিয়েছে সাতকানিয়ার এক চেয়ারম্যান পুত্র।

গেলো ১৫ই সেপ্টেম্বর( বুধবার)সন্ধ্যায় সোনাকানিয়ার জমাদার পাড়ায় মোক্তার চেয়ারম্যানের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

জানাযায়,সাতকানিয়ার সোনাকানিয়ার বোর্ড অফিসের পশ্চিমে ৪নং ওয়ার্ডের জমাদার পাড়ার আবুল কাশেমের ছেলে নুরুল আলম ধানি ঘাষ বিক্রি করেন চকরিয়ায়।

কিন্তু সেই ঘাসের গাড়ীটি যাচ্ছিলো সোনাকানিয়ার সাবেক মোক্তার চেয়ারম্যানের বাড়ির রাস্তা দিয়ে,আর সেই ঘাস নেয়াকে কেন্দ্র করে ঝামেলা লেগে যায় মূলত চেয়ারম্যানের ছেলে সাহাবুদদীনের সাথে।

এ বিষয়ে ঘাসের মালিক নুরুল আলমের থানায় দেয়া লিখিত অভিযোগে সুত্রে
জানা যায়,ঘাস বিক্রির মিনি ট্রাককে কোন কারণ ছাড়া আটকিয়ে সাবেক চেয়ারম্যান পুত্র সাহাবুদদীন ট্রাক ভাংচুর ও ড্রাইভারের পকেট থেকে টাকা নিয়ে ফেলেন।

তবে চেয়ারম্যান পুত্র সাহাবুদদীন সব অভিযোগ অস্বীকার করে বলেন,কারেন্টের তার ছিড়ে ফেলার কারণে এলাকাবাসীর হয়ে আমি প্রতিবাদ করলে তারা আমাকে আমার বাড়ির আঙ্গিনায় এসে আমাকে আমার মার সামনেই বেদড়ক মারধর করেন এটাই বাস্তবতা।

তবে এদিকে সোনাকানিয়ার বোর্ড অফিস সংলগ্ন কয়েকজন বলেন,চেয়ারম্যান পুত্র সাহাবুদদীনরা দাপুটে হওয়ায় সবাইকে মারধর করেন কারণে অকারণে।

কিন্তু জমাদার পাড়ার আলী আকবর, লিয়াকত আলী,আলী আকবর প্রকাশ ভেট্টা মিয়া বলেন চেয়ারম্যান পুত্র সাহাবুদদীন বংশগত ভাবে ভালো মানুষ।

অপরদিকে একই এলাকার খোকা বলেন,নুরুল আলম সহজ সরল একজন গ্রাম্য কৃষক তাকে এবং তার মিনিট্রাকের ড্রাইভারকে মারধর এবং গাড়ী ভাংচুর করে ট্রাক রেখে দেয়ার বিষয়ে বেশকয়েকজন এলাকাবাসী নিয়ে জানতে চাইলে পরবর্তীতে সাহাবুদদীনরা সন্ত্রাসী কায়দায় আমাকেও মারধর করেন।

আমিও নিজে তাদের বিরুদ্ধে অভিযোগ দিবো।

মন্তব্য করুন

Your email address will not be published.