মহেশখালীতে ফের ৪টি বসতবাড়ী আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় তিন লক্ষ

 

মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউপিস্থ ৩নং ওয়ার্ডের মিঠাকাটা হিন্দু পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩ লাখের বেশি । ক্ষতি হয়েছে পাশের আরো কয়েকটি বসতবাড়িও। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই গ্রাম বাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৫ ফেব্রুয়ারী (সোমবার) সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে সমবু দে এর বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই পুড়ে যায় অন্ততঃ ৪টি বাড়ি,
স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র সহ স্বর্ণ ও বিভিন্ন দামী প্রয়োজনীয় জিনিস পত্র গুলো পুড়ে গেছে।

আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিকদের মধ্যে রয়েছে, ওই গ্রামের বাসিন্দা সমবু দে, বাসি দে, প্রবাদ দে, কালু দে প্রমুখ।

অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। তিনি স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়া ৪টি বাড়ীর মালিকদের নগদ ২হাজার টাকা করে ও বাড়ির সদস্য প্রত্যেককে ১টি করে কম্বল বিতরণ করেন।

ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন জানান, এই বিপদের সময় আমাদের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের পক্ষথেকে প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন নগদ অর্থ ও এই শীতের রাতে কম্বল নিয়ে আমাদের পাশে দাড়িয়েছেন তার জন্য আমরা খুশি

সম্পাদনা: আই এইচ

মন্তব্য করুন

Your email address will not be published.