‘সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদ’ পত্রিকার অর্থায়নে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ
সাতকানিয়া লোহাগাড়ার ২০০ বন্যার্ত পরিবারের জন্য সামান্য এই উপহার-
ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম
চট্টগ্রামে স্বরণকালের ভয়াবহ বন্যায় সাতকানিয়া লোহাগাড়ার কয়েক লাখ মানুষ পানিবন্দী। নেই বিদুৎ নেই খাবার নেই পান করার পরিস্কার পানি সবমিলিয়ে মানবজীবনে নেমে এসেছে ঘোর অমানিশা।
ইতিমধ্যে সাতকানিয়া লোহাগাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সংগঠন থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত প্রায় সামর্থ্যবানরা এগিয়ে আসছেন বিভিন্ন সহযোগিতা নিয়ে।
এমন প্রাকৃতিক সৃষ্ট দূর্যোগকালে নিজস্ব অর্থায়নে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও ‘চট্টগ্রাম সংবাদ’ পত্রিকার সম্পাদক সৈয়দ আককাস উদদীনের নির্দেশনায় সাতকানিয়া লোহাগাড়ার ২০০ বন্যার্ত পরিবারের মাঝে অল্পসংখ্যক শুকনো খাবার বিতরণ করেছেন সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদ(www.ctgsangbad.com.bd) পত্রিকা পরিবার।
আজ ১০জুলাই শুক্রবার সাতকানিয়া কেঁওচিয়া তেমুহনী এলাকায় হিন্দু পাড়ায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি রুকন উদদীন রুবেল ও লোহাগাড়া প্রতিনিধি মো: মাইনুদদীন খোকা।
এসময় ‘চট্টগ্রাম সংবাদ’ পত্রিকার সাংবাদিক রুকন উদদীন রুবেল বলেন-২০১৮সাল থেকেই চট্টগ্রামস্থ ন্যাশনাল গ্রুপের মালিকানাধীন সাপ্তাহিক চট্টগ্রাম সংবাদ- www.ctgsangbad.com পত্রিকাটি এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে গভীর সু-সম্পর্কের কারণে আমরা দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে থাকার চেষ্টা করি।