চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়া প্রতিনিধিঃ চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। চকরিয়া মহাসড়কে ও বদরখালী সড়কে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় বাসের পেছনে ধাক্কা লেগে মোঃ সোহেল সিকদার (২৩) নামে এক কাতার প্রবাসী নিহত হয়েছেন। অপরদিকে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে চিরিঙ্গা-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক চাপায় মাহমুদুল করিম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোহেল উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরইন্যারচর এলাকার মোঃ বাবুলের ছেলে ও অপর যুবক মাহমুদুল করিমের ছেলে ঢেমুশিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম ও চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম দুই মোটরসাইকেল আরোহী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.