সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত: নুরুল আমিন এমপি

 

নিজস্ব সংবাদদাতা :

চট্টগ্রাম-১ (মিরসরাই) সংসদীয় আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, সাংবাদিকরা বিভিন্ন মত ও আদর্শের হতে পারেন। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত। সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে কাজ করেন। সংবাদপত্র ও গণমাধ্যমের মাধ্যমে এমন কোনো ব্যক্তি যেন মজলুম বা অন্যায়ের শিকার না হন, সে বিষয়েও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হক নিজামী এবং বর্তমান সাধারণ সম্পাদক ইমাম হোসেন।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই জামায়াতের আমির নুরুল কবির, উন্নয়ন সংস্থা অপকারের নির্বাহী পরিচালক মো. আলমগীর, অধ্যাপক শামছুর নাহার, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব, চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির নেতা অধ্যাপক আশরাফ উদ্দিন, উপজেলা এনসিপির সদস্যসচিব আরিফ সিদ্দিকি, স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুল আলম শাহীন এবং মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মাহবুব পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মূসা, মিরসরাই কলেজের অধ্যাপক আক্তারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সরকার, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম নোমান, করেরহাট বাজার কমিটির সভাপতি আবুল হোসেন মিয়া সওদাগর, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, সাবেক সদস্যসচিব মাসুকুল আলম সোহান, মিরসরাই পৌর বিএনপির সাবেক সদস্যসচিব জাহেদ হোসেন, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব নূর উদ্দিন জাহেদ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন, খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নূর হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, হাইদকান্দি ইউনিয়ন বিএনপি নেতা মুসলিম উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব সালাউদ্দিন, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, ইটিভির স্টাফ রিপোর্টার এস এম মাঈন উদ্দিন রিপন, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সুফিয়ান, জোরারগঞ্জ ইউনিয়ন পুজা কমিটির সভাপতি বাবুল সেন, উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির সাধারণ সম্পাদক নাঈম সরকার, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মুর্তজা, বাংলা টিভির সীতাকুণ্ড প্রতিনিধি নওশিন মাহমুদ, অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরওয়ার উদ্দিন, আদর্শ গ্রাম শেখ তোলা সংগঠনের সাধারণ সম্পাদক জামশেদ আলম চৌধুরী তপু, ফেন্ডস সার্কেল ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আরিফুল হক, দুর্বার প্রগতি সংগঠনের সহ-অর্থ সম্পাদক আলাউদ্দিন এবং রক্তের বন্ধনের সমাজকর্মী আনিসুল হক শিমুল প্রমুখ।

পরে পিআইবির সিনিয়র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিশু হাফেজ রামিন নাওয়াফ মুগ্ধ এবং গীতা পাঠ করেন হারাধন চক্রবর্তী।

মন্তব্য করুন

Your email address will not be published.