মহাসিন মিয়া, দীঘিনালা
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌর্থ আয়োজনে গরীব, অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধী পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ।
১৯ অক্টোবর (মঙ্গলবার) উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ২৯৮ নং সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিকল্পনা মাফিক যদি আমরা নিজেরকে সচেতন না করি তাহলে এসডিজি অর্জন করা সম্ভব না।
মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সস্ট্রাক্টর মাঈন উদ্দিন প্রমূখ।
সভা শেষে উপজেলার মোট ১৪৬ জন গরীব, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ৩’হাজার ৫’শত টাকা হারে অনুদান তুলে দেন সভার প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।