স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
ঈদগাঁওতে যত্রতত্র স্থানে ঝুপড়ী দোকান আর লম্বা সিড়ি দেওয়ায় বাজারের ডিসি সড়কে জন ও যানবাহন চলাচলের প্রধান সড়কসহ উপসড়ক সংকীর্ণ হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করনের দাবী সচেতন মহলের।
দেখা যায়, ঈদগাহ হাইস্কুল গেইট সংলগ্ন ত্রিমুখী পয়েন্ট থেকে বাস ষ্টেশন পর্যন্ত ডিসি সড়কের দুইপাশে ভ্রাম্যমান তরকারী ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে। নিদিষ্ট তরকারী বাজার থাকার পরেও যত্রতত্র স্থানে ব্যবসা নিয়ে কষ্ট পাচ্ছেন পথচারীরা। গ্রামাঞ্চল থেকে বাজারে আসা মহিলাদের দূর্ভোগ চোখে পড়ার মত।
লোকজনের চলাচলে নানা বিড়ম্বনার পাশাপাশি অযথা সময় নষ্ট হচ্ছে। সড়কের দু পাশের জায়গা দখল পূৃর্বক আড়াআড়ি করে ব্যবসা করে যাচ্ছেন। প্রতিদিন সকাল/বিকেল তীব্র যানজটের সৃষ্টিও হয় বাজার এলাকায়। পথচারীরা জানান,যাতায়াত সড়কের পাশে দোকানদার মালামাল রাখায় চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে।
ঈদগাঁও বাজারে যত্রতত্র স্থান জুড়ে ফুটপাত জনস্বার্থে দখল মুক্ত করা জরুরী। বাজার থেকে বাড়ীতে ফেরার পথে নানা পয়েন্টে অযথা দূর্ভোগে পড়তে হয়। তবে চলাচলে দূর্ভোগ বেড়েই যাচ্ছে । যে যার যার মত করে ইচ্ছে মাফিক যেখানে সেখানে ব্যবসা করে যাচ্ছে।
ভোক্তাদের শৃংখলার স্বার্থে যত্র তত্র স্থানে গড়ে উঠা ফুটপাতের বিরুদ্বে বিকল্প ব্যবস্থা গ্রহন করা এখন সময়ের দাবী। ফুটপাত আর দোকানের সামনে উপভাড়াকৃত দোকান উচ্ছেদ করলে চলাচলের সড়ক প্রসস্ত হবে বলে আশা প্রকাশ করেন তারা। প্রধান ডিসি সড়কসহ উপসড়ক সমুহে সংকীর্ন রাস্তা প্রসস্তকরনে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টুর মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।