বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতুর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসেন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো হানিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূইয়া, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইফরাদ বিন মুনীর, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার,মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার আব্দুল হামিদ বেঙ্গল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, উপজেলা কৃষি অফিসার মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
উপস্থিত সকলের কথা শুনে চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেছেন, যানযট ও বিশৃঙ্খলা রোধে আরো কঠোর হতে হবে, এবংমানুষের কল্যাণে চাপমুক্ত থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে ।উপজেলার ৫টি ইউনিয়নের আসন্ন নির্বাচনের আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার জন্য একমত পোষন করেন। নির্বাচনকে অবাধ ও সুষ্ট রাখার জন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের বিশেষ ভূমিকা কামনা করেন। এছাড়া ইউপি নির্বাচনের পরপর টমটম চালক ও টমটম যত্রতত্র আটকে বাধা ও যানজট নিরসনে একটি পরিকল্পনার কথা জানান তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায়।
এছাড়া এসময় তিনি আরো বলেন উন্নয়নের পূর্বশর্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা। অতএব আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।