ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২ ডিসেম্বর বিকেলে স্কুল প্রাঙ্গনে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামরুল হক চৌধুরী। ম্যানেজিং কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অপরাপর সদস্যবৃন্দ হলেন,দাতা সদস্য আব্দুস ছালাম বাবুল,অভিভাবক সদস্য হিসেবে হুমায়ুন কবির চৌধুরী হিমু, লুৎফর রহমান আজাদ লুতু, রেজাউল করিম সিকদার,মোঃ সরওয়ার কামাল ও সেলিনা আক্তার। বিকাশ প্রণয় দে, রেজাউল করিম ও ছালেহা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বীতায় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচিত উক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী এক্য পরিষদের সভাপতি এসএম তারেকুল হাসান ও সচিব নূরুল ইসলাম, ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর ও ইমরান তাওহীদ রানা।
মন্তব্য করুন

Your email address will not be published.