সাতকানিয়ায় রোহিঙ্গাদের স্মার্ট কার্ড দিতে বাধা দেয়ায় এক সংবাদ কর্মীকে মারধর করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সাতকানিয় উপজেলার ১৬ নং সাতকানিয়া সদর ইউনিয়নে রোহিঙ্গা জাবেদকে স্মার্ট কার্ড দিতে বাঁধা দেয়ায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃমিজানুর রহমানকে মারধর করে গুরুতর আহত করেছে স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী। সোমবার ( ২৯ নভেম্বর) সাতকানিয়া উপজেলার ১৬ নং সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

আহত মিজানুর রহমান জানান, ১৬ নং সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বসবাসরত রোহিঙ্গা নাগরিকদের মোটা অংকের অর্থের বিনিময়ে জন্ম নিবন্ধন সনদ প্রদান ও ভোটার করছে। মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার কারণে তার এরূপ কর্মকান্ডের ব্যাপারে এলাকার লোকজন মুখ খুলতে ও প্রতিবাদ করতে সাহস পায় না। রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র বানিয়ে দেওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন চৌধুরী ও তার লোকজন স্মার্ট কার্ড নিতে সহযোগিতা করছে ধার্য তারিখের একদিন আগে। দেশের প্রচলিত আইনের, কড়া নজরদারী তোয়াক্কা না করে শুধু টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বানিয়ে দেন। শত শত রোহিঙ্গা অবৈধ ভাবে ভোটার হয়ে এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপকর্ম করতেছে এমন অভিযোগ স্থানীয় গ্রামবাসীর।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী অনৈতিক সুবিধা নিয়ে রোহিঙ্গাদের তাদের নিকট আত্মীয়-স্বজন পরিচয়ে রোহিঙ্গাদের জন্ম নিবন্ধনের পাশাপাশি, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজ পত্র সংগ্রহ করে দিচ্ছে। পরবর্তিতে ভোটার হালনাগাদের সময় জোর পূর্বক তদবির চালিয়ে রোহিঙ্গাদেরকে জাতীয় পরিচয় পত্র পেয়ে দিতে সহযোগিতা করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার দলবল। তাদের অনুসারী বাড়ানোর জন্য এবং ভোট ব্যাংক তৈরির উদ্দেশ্যে এসব অপকর্মে পা দিয়েছে তারা।
আরো জানান, ৩০ নভেম্বর সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় ৯নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণের দিন ধার্য্য আছে। সেই প্রেক্ষিতে সাংবাদিক মিজানুর রহমান ২৯ নভেম্বর দুপুর অনুমান ২ টায় সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তার স্মার্ট কার্ড টোকেনের জন্য উপস্থিত হলে। তথায় আনুমানিক সাড়ে ৩ টায় তিনি (সাংবাদিক মিজানুর রহমান) উপস্থিত থাকাবস্থায় রোহিঙ্গা নাগরিক জাবেদ চেয়ারম্যান কার্যালয় হতে স্মার্ট কার্ডের জন্য টোকেন সংগ্রহ করা কালে তথায় দায়িত্বরত স্মার্ট কার্ডের টোকেন প্রদান কর্মকর্তাদের রোহিঙ্গা জাবেদ মায়ানমারের রোহিঙ্গা নাগরিক হওয়ার বিষয়টি জানাইলে দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি সুনিশ্চিত হয়ে আর টোকেন প্রদান করেনি। তাৎক্ষনিক রোহিঙ্গা জাবেদ বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান তার কার্যালয় হতে বের হয়ে টোকেনের লাইনে এসে কোন কথা ছাড়া সাংবাদিক মিজানুর রহমানকে উপর্যপুরি লাথি, কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে গলা টিপে ধরে। তার শরীরের বিভিন্ন অংশে বেদনাদায়ক ফুলা জখম করে এবং তার পরনের শার্ট ছিড়িয়া ফেলে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকাশ্যে হুমকি প্রদান করে যে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে ইচ্ছা তাকে ভোটার বানাবে। যদি উক্ত ঘটনার ব্যাপারে কোথাও কোন অভিযোগ দিলে তাকে প্রাণে হত্যা করবে, মিথ্যা মামলায় জড়িত করে হয়বানী করবে। পরবর্তীতে আশপাশের লোকজন আগাইয়া এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কবল হতে তাকে উদ্ধার করে চেয়ারম্যানের কার্যালয়ের ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে তিনি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করে। এ ঘটনার ব্যাপারে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার এস.ডি আর নং- ৩২৩১, তারিখঃ ২৯/১১/২১ ইং।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান আমরা বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য করুন

Your email address will not be published.