রোঙ্গিনাদের আশ্রয় দিয়ে মানবাধিকার প্রতিষ্টায় অগ্রণী ভূমিকা রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে বললেন ঃ জিয়াউল হক চৌধুরী বাবুল

লোহাগাড়া  প্রতিনিধিঃ

৭৩তম বিশ্ব মানবাধিকার দিবস লোহাগাড়ায় উদযাপিত হয়েছে।এ’দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার উদ্যোগে ১১ ডিসেম্বর এক আলোচনা সভা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চোধুরী বাবুল।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন,চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন,বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ফজলুল হক,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, চুনতি ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শাহাদাৎ হোসাইন।এছাড়াও অনুষ্ঠানে লোহাগাড়া মানবাধিকার কমিশনের সকল নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন,নাগরিকদের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। এ’ক্ষেত্রে জননেত্রী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের দরবারে প্রশংসীত হয়েছেন।ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে তিনি একজন সেবক ও মানব দরদী হিসেবে প্রশংসীত। তাঁর আদর্শ অনুসরণ করে প্রত্যেক ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।এই দিবসকে কেন্দ্র করে এক বর্ণাঢ্য র‌্যালী এলাকা প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

Your email address will not be published.