মুরাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপিমুরাদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করবে বিএনপি। আজ রোববার সকালে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করা হবে।

বিষয়টি নিশ্চিত করে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, জাইমা রহমান সম্পর্কে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্যের বিচার চেয়ে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টা নাগাদ মামলা করতে যাবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

খুলনা ও রংপুর বিভাগ বাদে অন্য বিভাগগুলোর বিশেষ ট্রাইব্যুনালেও মামলা করা হবে বলে জানান শায়রুল। এর আগে, ৭ ডিসেম্বর রাতে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. মুরাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.