চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক নূবনুর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় কাজী মো. জাকের হোসাইন আনসারীকে সভাপতি ও মো. সাইফুল ইসলাম শাবলুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মো. রফিক আহমদ সওদাগর। কমিটিতে অন্যারা হলেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান, সহ সভাপতি মো. জামাল খান, মো. মোজাফ্ফর আহমদ শাহ্, আমিন উর রশিদ শাহ্, মো. আবদুর সাত্তার ব্যাংকার, কাজী মো. আবদুল মান্নান, মো. নুরুল আলম বুলু, সহ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. আবদুল অদুদ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ ও সিনিয়র সদস্যরা হলেন, মোহাম্মদ ইসমাঈল, মো. সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, আবদুর রহমান।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।