চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। বুধবার (২৯ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে চরপাড়া এলাকার গুদামে এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। বিকেল সাড়ে ৩টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.