কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের বিজিবির উর্মি গেস্ট হাউস থেকে সীগাল পয়েন্ট পর্যন্ত ১৫০ ফুট এলাকা নিয়ে নারী ও শিশুদের জন্য বিশেষ জোন তৈরি করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
নানা সমালোচনার মুখে বুধবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এ সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানান।