সাতকানিয়ার ত্যাগী ছাত্রনেতা লিয়াকতের মনোনয়ন ফরম জমা দিলেন বর্ষীয়ান আওয়ামীলীগনেতা মফিজুর রহমান

 

সৈয়দ আককাস উদদীন

আসন্ন সাতকানিয়ার ৩নং নলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী লিয়াকত আলীর মনোনয়ন ফরম সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা দেন।

আজ ১১ই জানুয়ারী(মঙ্গলবার)দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে  মনোনয়ন ফরম জমা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মফিজুর রহমান , চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, অধ্যাপক পার্থ সারথি চৌধুরী , নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ মিয়া ভাই, স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুর রহমান চৌধুরী, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও তরুণ আওয়ামীলীগ নেতা এটিএম সাইফুল আলম সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

চট্টগ্রাম দক্ষিনজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিয়াকতকে নৌকা প্রতীকে  বিজয়ী করতে স্থানীয় নেতাকর্মীদের  অনুরোধ জানান।

 

এবং চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের সাধারণসম্পাদক অধ্যাপক পার্থসারথী বলেন-আমার দেয়া কমিটিতেই লিয়াকত ছোটকাল থেকেই ছাত্রলীগের রাজনীতি করে আসছে।

 

 

আজকের লিয়াকত ছাত্রাবস্থায় থাকাকালেও অনেক পরিশ্রমী ছিলো আমি আশাবাদী সে নিশ্চিত নৌকায় বিজয়ী লাভ করবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.