মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
বাঁশখালী পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬ হাজার ৯ শত ৮০ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭ শত ২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভা নির্বাচনে ৫৮.৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার দেখে নেয়া যাক সংরক্ষিত (মহিলা) পদে জিতলেন কারা।
সংরক্ষিত (মহিলা) ১, ২, ৩ ওয়ার্ডে রুজিয়া আকতার (জবা ফুল) পেয়েছেন ২২০৬ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী হামিদা বেগম (আনারস) পেয়েছেন ১৬৯৯ ভোট।
৪, ৫, ৬ ওয়ার্ডে রোজিয়া সুলতানা রোজি (আনারস) প্রতিক পেয়েছেন ২৮০২ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী রেবা তালুকদার (চশমা) পেয়েছেন ২২১১ ভোট।
৭, ৮, ৯ ওয়ার্ডে ছাদেকা নুর খানম বিউটি(আনারস) পেয়েছেন ২১২৮ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী নারগিস আক্তার (জবা ফুল) পেয়েছেন ১৭৫৪ ভোট।
চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, বাঁশখালী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৯ শত ৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ ও মহিলা ভোটার ১২ হাজার ৮ শত ৮৬ জন।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬ হাজার ৯ শত ৮০ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭ শত ২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভা নির্বাচনে ৫৮.৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।