বাঁশখালী পৌরসভা নির্বাচন : কাউন্সিলর পদে বিজয়ী যারা

মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

বাঁশখালী পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬ হাজার ৯ শত ৮০ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭ শত ২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভা নির্বাচনে ৫৮.৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার দেখে নেয়া যাক কাউন্সিলর (পুরুষ) পদে জিতলেন কারা।

বাঁশখালী পৌরসভা নির্বাচনে কাউন্সিলর (পুরুষ): পদে ১নং ওয়ার্ডে আনসুর আলী (উটপাখি) পেয়েছেন ১৪০৩ ভোট ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো মাহফুজুর রহমান আনিছ (পাঞ্জাবি) পেয়েছেন ১৭ ভোট।

২নং ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া(পাঞ্জাবি) পেয়েছেন ৬৬৭ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী মিলন বড়ুয়া (ব্রিজ) পেয়েছেন ৩৩৭ ভোট।

৩নং ওয়ার্ডে জমশেদ আলম(ব্রিজ) পেয়েছেন ৩৪৪ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী মো. মানিকুল আলম (পানির বোতল) ২৫৬ ভোট।

৪নং ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন (পাঞ্জাবি)পেয়েছেন ১১১৩ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী আজগর হোসেন (উটাপাখি) ৩৪৮ ভোট

৫নং ওয়ার্ডে মো. ইসহাক (উটপাখি)৪০১ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী মো. সোহেল (টেবিল ল্যাম্প) ৩৯২ ভোট।

৬নং ওয়ার্ডে মোঃআক্তার হোসেন (ব্রিজ)১২১১ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী দিলীপ চক্রবর্তী (পাঞ্জাবি)৫৬৩ ভোট,

৭নং ওয়ার্ডে আবদুল গফুর (ব্রিজ)৯০১ ভোট ও অপর প্রতিদ্বন্দী প্রার্থী মো. আরাফাত উদ্দিন (টেবিল ল্যাম্প) ৪৫১ ভোট।

৮নং ওয়ার্ডে প্রণব কুমার দাশ (ব্ল্যাক বোর্ড)৯৩১ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী ব্যোমপতি দাশ (ডালিম) ৭২০ ভোট।

৯নং ওয়ার্ডে বদিউল আলম (টেবিল ল্যাম্প)৬৬৫ ভোট ও তার অপর প্রতিদ্বন্দী প্রার্থী দেলোয়ার হোছাইন (পাঞ্জাবি)৪৮৩ ভোট।

চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, বাঁশখালী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৯ শত ৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ ও মহিলা ভোটার ১২ হাজার ৮ শত ৮৬ জন। পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.