চট্টগ্রামে ক্রেন পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরের হালিশহর থানার ১৭ নম্বর ইসলামিয়া ব্রিকফিল্ড রোডে নির্মাণাধীন একটি ভবনের ক্রেন পড়ে আলো (৪৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) দুপুরে গিয়াস ম্যানসনে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, হালিশহরে নির্মাণাধীন একটি ভবনের কাজের সময় ক্রেন ছিঁড়ে নিচে থাকা এক শ্রমিকের মাথায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় বেলা সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.