সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ার সোনাকানিয়ায় স্বতন্ত্র প্রার্থীর উপর নৌকা প্রার্থী জসিমের অনুসারীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী মোঃসেলিম চৌধুরী ২৪শে জানুয়ারী(সোমবার)রাত ১০টায় সাতকানিয়া কেরানীহাটের রোড ভিউ নামক একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে বলেন-আমি সোনাকানিয়ার গারাঙ্গিয়ায় বড় হুজুর আর ছোট হুজুরের কবর জেয়ারত করে গনসংযোগ শুরু করা মাত্রই সোনাকানিয়ার নৌকার প্রার্থী জসিমের আপন ভাই আর তার অনুসারীরা আমার সাথে থাকা লোকজনের উপর অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক হামলা চালিয়ে টাকা পয়সা লুঠ ও গাড়ীসহ মাইক ভাংচুর করে এতে আমার বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়।
আহতরা বর্তমানে কেউ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আর কেউ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
আমি নৌকার প্রার্থী জসীম উদদীনকে-সহ হামলাকারীদের নাম উল্লেখপূর্বক মোট ১৩জনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।