সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ার আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার কালিয়াইশ ইউনিয়নে ৯নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে লড়তে যাচ্ছেন বর্তমানে সফল ইউপি সদস্য সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর শিক্ষানুরাগী মোঃনবী হোসেন।
আজ ২৫শে জানুয়ারী(মঙ্গলবার) তিনি গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলাকাবাসীর উদ্দেশ্যে উল্লেখ করেন-সম্মানিত এলাকাবাসী আস্সালামুআলাইকুম/আদাব
আসন্ন ১১নং কালিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচন( ২০২২)- আমি পুনরায় ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছি।
আপনারা জানেন আমার প্রতীক ফুটবল, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সুশৃঙ্গল ও সন্ত্রাসমুক্ত কালিয়াশ ৯নং ওয়ার্ড গড়ার প্রত্যয়ে আমার প্রতীক ফুটবল মার্কায়-আপনাদের মূল্যবান রায় দিয়ে জয়যুক্ত করে আমাকে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ দিন। পাশাপাশি তিনি সুষ্ঠ ভোটের আশাবাদ ব্যক্ত করে বিভিন্ন মিডিয়াকর্মীদের সহযোগিতার ও প্রত্যাশা করেন,এবং তিনি আরো উল্লেখ করেন-আমাকে যদি এলাকাবাসী আবারো ইউপি সদস্যপদে নির্বাচিত করেন আমি অতীতের ন্যায় যে কোন বিপদে আপদে সর্বোচ্চটা ত্যাগ স্বীকার করব ইনশাআল্লাহ।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।