ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু শামা সওদাগরের জানাযায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। ৩১শে জানুয়ারী আছরের নামাজের পরপরেই ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। তাঁর এই জানাযায় নানা শ্রেনী পেশার লোকজন অংশ নেন। তৎমধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর,রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী, ঈদগাঁও উপজেলা আ,লীগ আহবায়ক আবু তালেব, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সাবেক জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জানু, জালালাবাদ আ,লীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সদর উপজেলা আ,লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু, ঈদগাঁওর ব্যবসায়ী ছৈয়দ করিম, ইন্সুরেন্স কর্মকতা সরওয়ার কামালসহ বিপুল সংখ্যক লোকজন। ৩০ জানুয়ারী বিকেল ৪টার দিকে ঢাকাস্থ আল মানারত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আলহাজ্ব আবু শামা ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। আলহাজ্ব আবু সামা সওদাগর মৃত্যুকালে স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান রেখে যান। প্রবীন সমাজকর্মী, সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ আলহাজ্ব আবু শামা সওদাগরের মৃত্যুতে জানাযার মাঠজুড়ে শোক ব্যানারে ছেয়ে গেছে।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।