ঈদগাঁওতে সবজির দাম উর্ধ্বমুখী : বিপাকে ক্রেতারা

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের ব্যস্তবহুল ঈদগাঁও বাজারে সবজির দাম উর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতা সাধারন। কেজি প্রতি ৪০ টাকার নিচে তরিতরকারী মেলানো মুসকিল হয়ে পড়ে। দৈনিক আয়ের নির্ভরশীল কর্মজীবিরা চরমভাবে বিপাকে পড়েছেন। পছন্দমত সবজি মিললেও অগ্নিমূল্যের কারনে কিনতে পার ছেনা অনেকে। আবার দ্বিগুন দামের ফলে ক্রেতারা অর্ধেক বা তারও কম সবজি কিনতে দেখা যায়। ১ ফ্রেরুয়ারী সন্ধ্যায় ঈদগাঁওর তরকারী বাজার ঘুরে এমনি দৈন্যদশা চোখে পড়ে। বর্তমানে অতিরিক্ত দামে হিমশিম খাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বিক্রেতা জানান, সবজির বাজারে কাহিল অবস্থা বিরাজ করছে। ক্রমে দাম বেড়েই চলেছে। বাজারে ঢেডস ৪০, আলু ৩০, বেগুন ৩০, টমেটো ৩০, কাঁচা মরিচ ৪০ টাকা, শিমের দানা কেজি এক শত টাকা, পেয়াজ ৪০,আদা ৮০, রসুন ৮০ টাকা দরে বিক্রি করছে বিক্রেতারা। শাক সবজির দাম একটু কম। তবে অন্যন্য জিনিসপত্র কেজি প্রতি ১০/১২ টাকা বেড়েছে ঈদগাঁওতে। তাহের,নাছির,শামসু নামের দিনমজুরেরা জানান, সারাদিন কাজকর্ম করে আয় করে থাকি ২/৩ শত টাকা। কিন্তু তরকারী বাজারে দেড়শত টাকায়ও সংকুলান হয়না। চাউল ও মাছ কিনবো কি করে।অনেক সময় পরিবার পরিজনের নানা চাহিদা থাকা সত্তেও পূরন করা অসম্ভব হয়ে পড়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর চড়াদাম নিয়ে চরমভাবে বেকায়দায়। তবে দুয়েক ক্রেতা আক্ষেপ কন্ঠে জানান, নিত্য পন্যসামগ্রী তথা তরিতরকারীর দাম বেড়েছে। যাতে দৈনিক আয়ের উপর নির্ভরশীল লোকজন বেকায়দায় পড়েছেন।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.