কাঞ্চনায় আওয়ামী লীগনেতা মারুফকে হত্যার মিশন ব্যর্থ-উদ্ধার অস্ত্র

চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনায় দুটি দুই নলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কাঞ্চনা উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল করে ঘোরাফেরার সময় তিন যুবককে  সন্দেহ হয় স্থানীয়দের।

এসময় তাদের কাঁধে থাকা ব্যাগ দেখতে চাইলে তারা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে স্থানীয়রা সেখানে দুটি দুইনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানায়, দুপুর দেড়টার দিকে তিন যুবক মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। খেলার ব্যাগ দেখে তাদের সন্দেহ হলে তারা তাদের ঠেকায়। একপর্যায়ে তারা কৌশলে ব্যাগটি রাস্তার উপর ফেলে দিয়ে পালায়।

সাতকানিয়া থানার ওসি তদন্ত সুজন কুমার দে বলেন, কাঞ্চনা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। কারা এটি ফেলে গেছে তদন্ত করে দেখা হচ্ছে।

 

 

এদিকে কাঞ্চনার আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান মারুফ বলেন,  ৩নং ওয়ার্ডের দারোগা বাড়ির সাইফুল(৩৫) নির্বাচনের আগে আমাকে হত্যা করার কু-মানষে  বহিরাগত লোক দিয়ে এই পরিকল্পনা করেছেন ভাগ্য ভালো আমি বেচেঁ গেলাম।

বর্তমানে সাইফুল পলাতক তবে সাইফুলের স্ত্রী বিষয়টা স্বীকার করছে যে বাইরের দুইটা ছেলে তার বাড়ি থেকে ব্যাগটা নিয়ে গেছে।

 

তিনি আরো বলেন-পলাতক সাইফুল জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিনের অনুসারী।

প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি কাঞ্চনাসহ সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে ভোটগ্রহণর অনুষ্ঠিত হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.