বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নিয়ে মঙ্গলবার (৮ জানুয়ারী) বেলা ১২ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত পৌর মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী,থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা,চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, আ.ন.ম শাহাদত আলম, হারুনুর রশিদ, মুজিবুর হক চৌধুরী, কপিল উদ্দীন চৌধুরী, মোঃ ইয়াছিন তালুকদার,আসহাব উদ্দিন,ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জিল্লু করিম শরীফি, তপন দাশ গুপ্ত, নীল কন্ঠ দাশ বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, রুজিনা আক্তার ও ছাদেকা নুর খানম বিউটি, কাউন্সিলর আনসুর আলী, কাঞ্চন কুমার বড়ুয়া, জমশেদ আলম, আরিফ মাইনুদ্দিন, মো. ইসহাক, মোঃআক্তার হোসেন, আবদুল গফুর, প্রণব কুমার দাশ ও বদিউল আলম সহ এলাকার প্রায় ৫-৬ হাজার নারী পুরুষসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন,বাংলাদেশের মানুষ বিশ্বাস করে জাতির জনক বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়েছে। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সন্ত্রাস-জঙ্গিবাদের দেশ আজ শান্তি ও সুশৃঙ্খল এবং নিরাপত্তার বাংলাদেশ।’মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তাই আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন। বাঁশখালী পৌরসভায় যত সরকারী অনুদান আসবে সব অনুদান কাউন্সিলর, দলীয় নেতা কর্মীদের নিয়ে ওয়ার্ডে ওয়াডে গিয়ে গরীব মানুষ, প্রকৃত হকদারেরা যেন পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। আমি যখন এমপি নির্বাচিত হই তখন বাঁশখালী পৌরসভা তৃতীয় শ্রেনীর পৌরসভা ছিল, আর এখন বাঁশখালী পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হয়েছে আর এ পৌরসভায় ব্যপক উন্নয়ন হলেও বাঁশখালী পৌরসভার উন্নয়ন তেমন হয়নি। আপনাদেরকে সাথে নিয়ে বাঁশখালী পৌরসভাকে একটি মডেল দৃষ্টি নন্দন পৌরসভায় উন্নত করবো ইনশাআল্লাহ।
চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।