সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে সন্ত্রাসী জসিম উদ্দিন কতৃক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী যুবলীগ।
বুধবার (৯ ফেব্রুয়ারী) উপজেলার আলিয়া মাদ্রাসা’র মাঠ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ শেষ বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে শেষ হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি তিন বলেন, অধ্যাপক পার্থ সারথি চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তার উপর এলডিপির সন্ত্রাসী জসিম উদ্দিনের নেতৃত্বে বর্বরোচিত হামলা কোন ভাবে মেনে নেওয়া যায় না। এই ঘটনায় জড়িত জসিম উদ্দিন সহ সকলকে গ্রেফতার পূর্বক উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল ও যুগ্ম আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, হারেজ মুহাম্মদ, পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিস, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে’র নেতৃত্ব দেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি আ.ম.ম. টিপু সোলতান চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ- সম্পাদক নাছির উদ্দীন মিন্টু,দক্ষিন জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক রাজু এইসময় আরো বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম,সাতকানিয়া উপজেলা আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেন মনু, ফয়েজ আহম্মদ, আব্দুর রহিম জয়, প্রমুখ