অস্ত্রের বাহাদুরি দেখানো তারা দুজন আটক

চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় অস্ত্রধারী দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. নিশান ও জয়নাল আবেদীন ওরফে লেদাইয়া। রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জেলার সাতকানিয়া ও নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বলেন, অস্ত্রধারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বেলা দেড়টার দিকে নগরীর ষোলশহর ২ নম্বর গেট পুলিশ সুপার কার্যালয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে খাগরিয়ার দুই কেন্দ্রে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আকতার হোসেন ও সাবেক চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

মন্তব্য করুন

Your email address will not be published.