সাইনবোর্ডে বাংলা না লেখায় ৮ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

সাইনবোর্ডে ৬০ শতাংশ বাংলা না লেখায় নগরের ৮টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

রোববার (১৩ ফেব্রুয়ারি) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানিয়েছেন, নিদের্শনা মোতাবেক বাংলায় সাইন বোর্ড না লেখায় স্টেশন রোডের দি এলিয়ানা হোটেল অ্যান্ড সুইটকে ৭ হাজার, নিউ মার্কেটের নিচতলার জেন্টেলম্যানকে ৪ হাজার, জেন্টেলপার্ককে ৪ হাজার, আরটেক্সকে ৪ হাজার, ব্লু-মুনকে ৩ হাজার, ট্রাফিককে ৩ হাজার, ইনফিনিটিকে ৪ হাজার ও প্রাইড শো-রুমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।

মন্তব্য করুন

Your email address will not be published.