ব্যর্থতার দায় নিয়ে সাতকানিয়া ছাড়তে হচ্ছে ওসি জলিলকে

 

 

সৈয়দ আককাস উদদীন

নির্বাচনী সহিংসতা সামাল দিতে ব্যর্থ হওয়ায় সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিলকে বদলির আদেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। তাকে ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে বদলির আদেশ জারি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক। তিনি বলেন, ‘সদর দপ্তর সাতকানিয়ার ওসিকে বদলি করেছে। এটি নিয়মিত বদলি বলে উল্লেখ করা হয়েছে।’

এর আগে গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সাতকানিয়ায় ব্যাপক
সহিংসতার ঘটনা ঘটে। এতে নলুয়ায় ছুরিকাঘাতে এক শিশু এবং বাজালিয়া ইউনিয়নে শুক্কুর নামের এক ব্যক্তি নিহত হয়। এছাড়া খাগরিয়া ইউনিয়নে ব্যাপক অস্ত্রবাজির ঘটনা ঘটে।

মন্তব্য করুন

Your email address will not be published.