বাপ্পি লাহিড়ীর জনপ্রিয় কিছু গান

একের পর এক সুপারহিট গান উপহার দিয়েছেন ভারতীয় সংগীতের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ীর। কিছু গান উপমহাদেশের মানুষের মুখে মুখে। হিন্দি ভাষায় নির্মিত নানহা শিকারী ছবিতে প্রথমবারের মতো ১৯৭৩ সালে সংগীত রচনা করেন বাপ্পী লাহিড়ী। এরপর তাহির হুসেনের জখমী (১৯৭৫) চলচ্চিত্রে কাজ করেন। এতে তিনি সংগীত রচনাসহ গায়কের দ্বৈত ভূমিকায় অংশ নেন। অসম্ভব কিছু নয় শিরোনামে মোহাম্মদ রফি এবং কিশোর কুমারের সঙ্গেও দ্বৈত সংগীতে অংশ নেন। তারপরের চলচ্চিত্র হিসেবে চলতে চলতে ছবিটির গানও দর্শক—শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। রবিকান্ত নাগাইচের সুরক্ষা ছবিতে গান গেয়ে শিল্পী হিসেবে জনপ্রিয়তা পান।
‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’, ‘হিম্মতওয়ালা’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, ‘সত্যমেব জয়তে’, ‘কম্যান্ডো’, ‘শোলা অউর শবনম’—এর মতো ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান।
২০২০ সালে তার শেষ গান ছিল ‘বাগি থ্রি’—র জন্য। বাংলায় ‘অমর সঙ্গী’, ‘আশা ও ভালবাসা’, ‘আমার তুমি’, ‘অমর প্রেম’—সহ একাধিক ছবিতে সুর দিয়েছেন। গায়কীর নিজস্বতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল।
এবার জেনে নিন বাপ্পীর জনপ্রিয় কিছু গান-
চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই : আশির দশকে বাংলা সিনেমার গানের ধারায় যেন বিপ্লব ঘটিয়েছিল এই গান। কিশোর কুমারের গাওয়া গানটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘অমর সঙ্গী’ ছবিতে ব্যবহৃত হয়। গানে সুর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। তারপর থেকে আজও পাড়ার মোড়ে মোড়ে লোকের মুখে মুখে ফেরে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই।
ফুল ফুটে ঝরে যায় : আশির দশকের আর এক অনবদ্য সৃষ্টি হল ফুল ফুটে ঝরে যায়। ১৯৭৮ সালে ‘অন্তরালো ছবিতে এই গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সেসময়।
মঙ্গল দীপ জে¦লে : বাংলা আধ্যাত্মিক গানের তালিকায় আজও প্রথম সারিতে রয়েছে মঙ্গল দীপ জ্বেলে। শর্মিলা ঠাকুর, নাসিরুদ্দীন শাহ অভিনীত ‘প্রতিদান’ ছবিতে এই গান যেন আলাদা মাত্রা যোগ করেছিল। ১৯৮৩ সালে ছবিটি মুক্তি পেয়েছিল। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানেও সুর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী।
বলছি তোমার কানে কানে : ১৯৮৭ সালে মুক্তি পায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি আমার তুমি। সেই ছবিতে বলছি তোমার কানে কানে গানটির সুরকার ছিলেন বাপ্পী লাহিড়ী। এই গানের ফিমেল ভার্সন গেয়েছেন লতা মঙ্গেশকর। আর ভুয়েট ভার্সনের শিল্পী বাপ্পী লাহিড়ী এবং রেমা লাহিড়ী।
তখন তোমার একুশ বছর বোধহয় : গৌরিপ্রসন্ন মুখোপাধ্যায়ের লেখা তখন তোমার একুশ বছর বোধহয় গানটি গেয়েছেন আরতি মুখোপাধ্যায়। এই গানেও সুর দিয়েছেন বাপ্পী লাহিড়ী। বাঙালির ঘরে ঘরে আজও এই গান বাজে হরহামেশাই।
এ আমার গুরুদক্ষিণা : ১৯৮৭ সালে গুরুদক্ষিণা সিনেমার জন্য তৈরি হয় কিশোর কুমারের কণ্ঠে এই গান আজও মানুষের মুখে মুখে।
ফুল কেন লাল হয় : ‘গুরুদক্ষিণা’ ছবির আরও একটি গান আশির দশকের বাংলা সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে গিয়েছিল। ফুল কেন লাল হয়। গানটিতেও সুর দিয়েছেন বাপ্পী লাহিড়ী। আশা ভেঁাসলের কণ্ঠে এ গান বাংলা সঙ্গীতের অমর সৃষ্টি হয়ে রয়েছে।
ওই নীল পাখিটাকে : ওই নীল পাখিটাকে ধরে দাও না… ১৯৮৪ সালের এ গানে সুর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী। ‘দুজনে’ ছবিতে মুক্তি পেয়েছিল গানটি। বাপ্পী লাহিড়ীর সুরে এই গান গেয়েছিলেন আশা ভেঁাসলে।
গা ছমছম কী হয় হয় : আশা ভেঁাসলের কণ্ঠে গা ছম ছম কী হয় হয়… গানটি একসময় ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল বাংলা গানের জগতে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায় অভিনীত ‘দেবীবরণ’ ছবিতে ছিল এই গান। ১৯৮৮ সালে গানটি মুক্তি পাওয়া মনমাতানো এই গানে সুর দিয়েছিলেন বাপ্পী লাহিড়ী।
জানো নাকি তুমি কোথায় : ১৯৮০ সালের ‘অভিমান’ ছবির জানো নাকি তুমি কোথায় গানটিও বাপ্পী লাহিড়ীর অন্যতম সেরা সৃষ্টি। গানটি গেয়েছেন আশা ভেঁাসলে। মুক্তির পর এই গান বাংলার সঙ্গীতপ্রেমীদের মন কেড়েছিল এক নিমেষেই।
গোরি হ্যায় কলাইয়াঁ : অমিতাভ বচ্চন এবং জয়া প্রদা অভিনীত আজ কা অর্জুন—এ গোরি হ্যায় কলাইয়াঁ গানটি লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছিলেন বাপ্পী লাহিড়ী। সেই সময় তো বটেই। আজও একইভাবে জনপ্রিয় রয়ে গেছে গানটি।
ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার : ১৯৫৩ সালে মিঠুন চক্রবর্তী অভিনীত ডিস্কো ডান্সার ছবির এক কালজয়ী গান ‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার’। মিঠুনের গলায় বাপ্পীর সেই গান এক অমর সৃষ্টি। সেই যুগে এই গানটি সুপার হিট হলেও আজও এই গানটি মানুষের মুখে মুখে।
প্যায়্যার কভি কম নেহি করনা : ১৯৮৮ সালে মাধুরী দীক্ষিত এবং মিঠুন চক্রবর্তীর প্রেম প্রতিজ্ঞা ছবিতে আশা ভোঁসলের সঙ্গে ডুয়েটে এই গানটি গেয়েছিলেন বাপ্পী লাহিড়ী। তার কন্ঠের জাদু মোহিত করেছিল সঙ্গীজগতকে। রোমান্টিক গানগুলির মধ্যে এটি অন্যতম।
তম্মা তম্মা : ১৯৮৯ সালে মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত অভিনীত ছবি থানেদারের তম্মা তম্মা গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। অনুরাধা পডওয়ালের গানের সঙ্গে এই গানটি গেয়েছেন বাপ্পী লাহিড়ী।
উ লা লা : ২০১১ তে মুক্তি পাওয়া বিদ্যা বালান অভিনীত ডার্টি পিকচারের উ লা লা— গানটি সাম্প্রতিক সময়ে জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। শ্রেয়া ঘোষালের সঙ্গে এই গানটি গেয়েছিলেন ডিস্কো কিং।
তুনে মারি এন্ট্রিয়াঁ : প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং এবং অর্জুন কাপুরের চলচ্চিত্র গুণ্ডে ছবির তুনে মারি এন্ট্রিয়াঁ গানে মজেছিল গোটা ভারত। যার রেশ ছিল বাংলাদেশেও। নীতি মোহন এবং বিশাল দাদলানির সঙ্গে এই গানটি গেয়েছেন বাপ্পী।
তম্মা তম্মা এগেইন : আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান অভিনীত বদ্রিনাথ কি দুলহানিয়া ছবির তম্মা তম্মা এগেইন গানটিতে অনুরাধা পডওয়াল এবং বাদশার সঙ্গে গেয়েছিলেন বাপ্পী।
ভঙ্কাস : ২০২০ সালে তার শেষ গান ‘বাগি থ্রি’—র জন্য ‘ভঙ্কাস’। গায়কীর নিজস্বতা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আব্দুল জব্বারের গাওয়া ‘হাজার বছর পরে আবার এসেছি ফিরে’ গানটির সুরকার ছিলেন বাপ্পি লাহিড়ী। গানটি লিখেছেন গীতিকার শ্যামল গুপ্ত, যিনি সদ্য প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী।

 

মন্তব্য করুন

Your email address will not be published.