সাবেক সাংসদ মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

বাঁশখালী প্রতিনিধিঃ

বাঁশখালীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বীরমুক্তিযোদ্ধা সাবেক সাংসদ মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে জঙ্গল নাপোড়া বঙ্গবন্ধু একাদশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় জঙ্গল নাপোড়া বঙ্গবন্ধু ফুটবল একাদশ (১-০) গোলে আনোয়ারা ফুটবল একাদশকে পরাজিত করে।

বীরমুক্তিযোদ্ধা সাবেক সাংসদ মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা (অর্থ) বীরমুক্তিযোদ্ধা আব্দুর রজ্জাক।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মনজুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক,বীরমুক্তিযোদ্ধা আহমদ ছফা,আওয়ামীলীগ নেতা রাশেদ আলী,সমাজসেবক ফজলুল কাদের,
সাংবাদিক অনুপম কুমার দে,কল্যান বড়ুয়া মুক্তা,আব্দুল মতলব,আব্দুল জাব্বার,আবু বক্কর বাবুল,মুহা. মিজান বিন তাহের, ইউপি সদস্য আব্দুর রহমান, আব্দুল আলীম,সেচ্ছাসেবক লীগ নেতা
মো: ফারুক,শাহাব উদ্দীন রবিন,মামুনুল হক,আব্দুচ ছবুর প্রমূখ।

এ সময় সাংবাদিক ও ফুটবল টুর্নামেন্টের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন জঙ্গল নাপোড়া বঙ্গবন্ধু একাদশ বনাম আনোয়ারা ফুটবল একাদশ।

 

বক্তরা বলেন, সাবেক সাংসদ মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ বাঁশখালী বাসীর মিলন মেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে।

বক্তারা আরো বলেন,অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুব সমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.