খাগড়াছড়ি প্রতিনিধি
নানা আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গনতান্ত্রিক। দিবসটি উপলক্ষে সোমবার পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় শহিদ বেদিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গনতান্ত্রিক। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা বলেন, এ মহান দিবসে সকল ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমাদের সকল সাংগঠনিক জেলা ও উপজেলা কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।