আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২০) ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় বারশত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাটে এই অভিষেক সম্পন্ন হয়। এতে নবনির্বাচিত চেয়ারম্যান এম,এ,কাইয়ুমশাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী।অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীগের ধর্ম বিষয়ক সম্পাদক এম এ হান্নান চৌধুরী মঞ্জু। বক্তারা বলেন,আপনারা জনগণের ধারে ধারে গিয়ে যেভাবে ভোট চেয়েছিলেন এবং নির্বাচিত হয়েছেন,ভবিষ্যতে তাদের ধারে ধারে গিয়ে সেবা করতে কাজ করে যাবেন,তাহলে আগামীতেও আপনাদেরকে জণগণ মূল্যায়ন করে যাবে। আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য নিজামুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ছৈয়দ, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম খান,ইউনিয়নের সাবেক সভাপতি ছাবের আহমেদ,এ এম রশিদ,সমর কান্তি নাথ,বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মহিউদ্দিন,বাবু নিউটন সরকার। এতে আরও উপস্থিত ছিলেন বারশত ইউনিয়ন আওয়ামিলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিকলীগসহ নবনির্বাচিত ১২ জন পুরুষ ও নারী ইউপি সদস্যাগণ। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান এম,এ কাইয়ুম শাহ বলেন,দূর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনে অপরাধীদের কোনো দল নেই,কোনো ধরনের অপরাধকে আর ক্ষমা করা হবে না,সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের অভিভাবক মাননীয় ভূমি মন্ত্রীর হাত ধরে বারশত ইউনিয়নকে রোল মডেল ইউনিয়ন করতে সকলকে নিয়ে একসাথে কাজ করে যাবো।