সন্তানের সাফল্যে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দীন জহির খুবই আনন্দিত

লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি

লোহাগাড়া উপজেলা প্রশসান কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিদ্যালয় পর্যায়ে প্রথম হয়েছেন কমফা আনযীরতোহা বিসমি ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে রচনা ও বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় রবিবার ২১ফেব্রুয়ারি দুপুরে উপজেলা মিলনায়তনে।

প্রথমবারের মতো রচনা প্রতিযোগিতায় ১ম হলেন কমফা আনযীরতোহা বিসমি। সে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিনের বড় কন্যা।উল্লেখ্য বিসমি লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে পুরস্কার পাওয়ায় এবং সন্তানের সাফল্যে লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দীন বলেন, মেয়ের এই অর্জনে আমি খুবই আনন্দিত কিন্তু একইসাথে আমি মনে করি তার দায়িত্ব আরও বেড়ে গেছে, ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার জন্য। লোহাগাড়া উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই শিক্ষার্থীদের পড়া-লেখার পাশাপাশি মেধা বিকাশের সুযোগ করে দেয়ার জন্য, যা অনেকটাই সহশিক্ষা কার্যক্রমের সহায়ক বলে আমি বিশ্বাস করি।

মন্তব্য করুন

Your email address will not be published.