গোয়ালন্দে পুলিশি অভিযানে গ্রেফতার ৭ জন

গোয়ালন্দ প্রতিনিধি:
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান করে একজন ইয়াবা ব্যবসায়ী সহ অন্যান্য মামলার ৭ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী ও ০৪ টি পরোয়ানা ভুক্ত আসামী এবং ০২ টি সাজা পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করেছে গোয়ালন্দ থানা পুলিশ। গোয়ালন্দঘাট থানা সূত্রে জানা যায় মোঃ মুসলিম মোল্লা (২৫)কে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়,২। সিআর মামলা নং-৬৪/২১ এর সাজা প্রাপ্ত আসামী মোঃ হাবিবুর রহমান,সিআর মামলা নং- ৬৫/২১ এর সাজা প্রাপ্ত আসামী মোক্তার খান, জিআর মামলা নং-৪২/১৫ এর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ সেলিম শেখ, জিআর মামলা নং-১১৭/১৫ এর পরোয়ানা ভুক্ত আসামী রানী, সিআর মামলা নং-৪৪/১৭ এর পরোয়ানা ভুক্ত আসামী নুরু, ৭ সিআর মামলা নং-১৯২/১৯ এর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ রুবেল মৃধা দের কে আটক করা হয়। গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ১ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন
মন্তব্য করুন

Your email address will not be published.