ঈদগাঁওতে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন আহত

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন কর্তৃক ভাই-বোনকে পিঠিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। জানা যায়, ২৪ ফ্রেরুয়ারী সকাল দশটার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভূতিয়াপাড়া অসহায় মো: ইসলামের পূত্র সাহাব উদ্দিন ও তার মেয়ে রুবী কে বেদম মারধর করলো প্রতিপক্ষরা। আহত দু জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।তৎমধ্যে সাহাব উদ্দিনের অবস্থা আশংকাজনক বলে জানায় তার মাতা। আহত সূত্র মতে,আহত সাহাব উদ্দিনের স্ত্রীর সাথে পারিবারিক মনোমালিন্যের কারনে ঐদিন সকালে তার দুই শিশু পূত্রকে বাড়ীতে ফেলে স্ত্রী স্থানীয় মেম্বারের কাছে বিচার দিতে যায়।কিছু ক্ষন পর স্বামী সাহাব উদ্দিন তার স্ত্রীকে খোঁজতে বের হয়। পথিমধ্যে মেম্বারের সাথে তার স্ত্রীকে দেখতে পায়। কথা কাটাকাটির একপর্যায়ে মেম্বার সাহাব উদ্দিনের গালে চড় মারলে, ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিন মেম্বারকেও আঘাত করে। পরে লোকজন এগিয়ে এসে ব্যাপক মারধর করে মাথা ফেটে ফেলে সাহাব উদ্দিনকে। পর বর্তী আহত যুবক সেখান থেকে উদ্বার পেয়ে আত্বরক্ষার জন্য দৌড়ে পালিয়ে আসলে পেছন থেকে লোকজন তাকে ধাওয়া করে। স্থানীয়রা এতে ক্রান্ত না হয়ে আহতের বৃদ্ধা পিতা কে নিয়ে যাওয়া চেষ্টাকালে তার মেয়ে রুবী বাঁধা প্রদান করলে তাকেও ব্যাপক মারধর করে পিঠে ও হাতে আঘাত করা হয়। আহত রুবীর সাথে কথা হলে তিনি হতাশকন্ঠে জানান,অর্তকিত ভাবে কিছু বুঝে উঠার আগেই আমাকে মারধর করে জখম করা হয়। পিতা ইসলাম ও মাতা সমুদা কান্নাজড়িত কন্ঠে তাদের ছেলেমেয়ের উপর ন্যাক্কারজনক এমন হামলার বিচার চান। স্থানীয় মেম্বার কামাল উদ্দিনের সাথে কথা হলে তিনি সাহাব উদ্দিন প্রথমেই তাকে লাঠি দিয়ে আঘাত করার কথা জানান। পরে লোকজনের সাথে কি হয়েছে তা জানেন না বলেও জানায়। ঈদগাঁও থানার ইনচার্জের মুঠোফোনে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

Your email address will not be published.