ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজার সদর খুরুশকুল ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রীজটি প্রশস্ত পূর্বক সংস্কার না হওয়ায় প্রায়শ দূর্ভোগের শিকার হতে হচ্ছেন পথচারীরা। ব্রীজের উপর একটির বেশি গাড়ী যাতায়াত করতে পারেনা। নানান সময়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে বহু প্রয়োজনীয় কাজেই ব্যাঘাত ঘটছে। দেখা যায়, ব্রীজে কোন বড় যানবাহন পারাপারের সময় অন্য পাশের যান চলাচল বন্ধ রাখতে হয়। এ যানবাহনের লম্বা লাইন হয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে অনেকটা বিড়ম্বনায় পড়ছেন যাত্রী সাধারন। যার কারনে জরুরী কাজের লোকজনকে নানাভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। রোগী হলে তো আর কথায় নেই। দীর্ঘবছর পূর্বে খুরুস্কুল-কক্সবাজার শহর সংযোগ সেতুবন্ধন সড়কটি নির্মান করে। তার মাঝে বৃহত্তর ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ সড়কে যাতায়াত করায় ব্রীজটির গুরুত্ব আরো বেড়ে যায়। নির্মানের পর থেকে ব্রীজটি সংস্কার না হওয়ায় দিন দিন এই ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সচেতন মহলের মতে, যানবাহন চলাচলের স্বার্থে ব্রীজটি প্রশস্ত করে সংস্কারের একান্ত দাবী। একটু বড় হলে দুইদিকের গাড়ী যাতায়াতের সুযোগ সৃষ্টি হবে। ভোগান্তি আর দূর্ভোগ থেকে রক্ষা পাবে পথ চারীসহ যাত্রীরা। দ্রুত সময়ে প্রয়োজনীয় কাজকর্ম সারতে পারবে লোকজন। যানজট থেকেই রেহায় পাবে অনেকটা। বৃহত্তর জনগোষ্ঠীর জেলা,উপজেলা সদরের সাথে একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়ক ও ব্রীজ। সে সাথে ঈদগাঁওতে একমাত্র লবন শিল্প এলাকা হওয়ায় ব্রীজটি আরো গুরুত্ববহন করে। সে হিসেবে এই ব্রীজটি প্রসস্ত করা না হলে যাতায়াতে মানুষের ভোগান্তি আরো বৃদ্ধি পাবে বলে মনে করে যাত্রীরা। ভোক্তভোগী কাসেম, খুরুকুল ব্রীজ যানজট কারনে রোগী নিয়ে যথাসময়ে ডাক্তার দেখানো সম্ভব হয়নি। আগের সিরিয়াল পরে গিয়ে দেখাতে হয়েছে বলেও হতাশ কন্ঠে জানান। ঐক্য পরিবারের সদস্য রেহেনা আক্তার, রাসেল উদ্দিন এবং আবদুল্লাহ জানালেন, মহাসড়কের পরিবর্তে স্থানীয়রা ঈদগাঁও-চৌফল দন্ডী-খুরুস্কুল সড়ক দিয়ে কাজেকর্মে কক্সবাজার শহর প্রবেশ করে। খুরুস্কুল ব্রীজে গিয়ে দীর্ঘক্ষন অপেক্ষা করতে হয়। ব্রীজ প্রশস্ত না হওয়ায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন যাত্রী সাধারন। দ্রুত সংস্কারের দাবী। ঈদগাঁও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারন সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী জানান, চৌফলদন্ডী-খুরুস্কুল সড়ক হয় পোকখালীর গোমাতলী, পূর্ব পোকখালী, ইসলামপুর খাঁনঘোনা সড়ক দিয়ে রোগীসহ সাধারন মানুষ উক্ত সড়ক দিয়ে যাতায়াত করেন। খুরুস্কুল ব্রীজের যানজট থেকে মুক্তি পেতে হলেই প্রশস্ত করে ব্রীজটি সংস্কার করা জরুরী। তবে এই বিষয়ে সদর-রামু আসনের সাংসাদ সাইমুম সরওয়ার কমলের সুদৃষ্টিও কামনা করেন তিনি। কক্সবাজার সদর যুবলীগ নেতা কামাল উদ্দিন জানান, ব্রীজটি ঝুঁকিপূর্ণ। দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করতে হয় এপার ওপার পার হতে। প্রশস্ত পূর্বক দ্রুত সংস্কার করে যাতায়াতের সু-ব্যবস্থা করা হউক।