ঈদগাঁও প্রতিনিধি:
২রা মার্চ সকাল ১১টায় চৌফলদন্ডী সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় বিসিক কক্সবাজার কর্তৃক আয়োজিত দানাদার ও পরিপক্ব লবণ উৎপাদনে লবণ চাষী প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন
কক্সবাজার নারী জাগরনের অগ্রদূত ও সাংসদ কানিজ ফাতেমা আহমেদ এমপি।
কক্সবাজার বিসিকের মহা ব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভূইয়ার সভাপতিত্বে অন্যদের মাঝে অংশ নেন- চৌফলদন্ডী ইউনিয়ন আ,লীগ সাবেক সভাপতি হাবিব উল্লাহ,ইউনিয়ন আ,লীগ
সাধারন সম্পাদক শাহজাহান মনির, ইউপি সদস্য মোহাম্মদ মিয়া জঙ্গী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনজুর আলমসহ অনেকে।
এই প্রান্তিক চাষীদের কোর্সে প্রায় দুই শতাধিক লবণ চাষী অংশ নেন।